,

আবারও হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’ সিরিজে অভিনয়ের মাধ্যমে একের পর এক হলিউড প্রজেক্টে নাম লেখাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বছরের শুরুর দিকেই সেরেছেন রেবেল উইনসনের ‘ইজ নট ইট রোমান্টিক’-এর শুটিং। এছাড়া সম্প্রতি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং শেষ করেছেন তিনি।

এবার খবর রটেছে আবারও হলিউডে নাম লেখাবেন জনপ্রিয় এই অভিনেত্রী। অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি সিনেমার জো রুশোর সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎকে কেন্দ্র করে এই খবরটি ছড়ায়।

সম্প্রতি, অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির সিনেমার চতুর্থ সিরিজ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর প্রচারের মুম্বাইতে এসেছিলেন জো রুশো ও তার ভাই অ্যান্থনি রুশো। সেখানেই এক প্রেস কনফারেন্সে প্রিয়াঙ্কার সঙ্গে তাদের ছবি বিষয়ে কথা হয়েছে বলে জানান তারা। কোনও তথ্য ফাঁস করতে চান না উল্লেখ করে বলেন, ‘প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে ভাল লাগবে। আমি এখন শুধুমাত্র হাসছি। তার কারণ, প্রাথমিক পর্যায়ে কথা সারা হয়েছে শুধুমাত্র। বাকিটা পরের জন্য তোলা থাক।

ইতোমধ্যে ‘জাস্ট ওয়ান থিং’ নামে নিজের ইউটিউব সিরিজ লঞ্চ করেছেন অভিনেত্রী। কাজ আর ঘোরাঘুরি নিয়ে ব্যস্ততম সময় পার করছেন তিনি। এসবের মাঝেই নতুন হলিউড প্রজেক্টের এই খবরটি নিয়ে ভক্তরা নতুন করে আশার আলো দেখছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর