,

ফাতিমা সানা প্রকাশ্যে বলবেন না যৌন হেনস্তার কথা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তনুশ্রী দত্তের সহজ স্বীকারোক্তির পর বলিউডে শুরু হয়েছিল হ্যাশট্যাগ মিটু আন্দোলন। এরপর একে একে বেশ কিছু তারকা নিজেদের যৌন হেনস্তার কথা প্রকাশ্যে শেয়ার করেছিলেন। কিন্তু সেই দলে নাম লেখাতে রাজি নন দঙ্গল খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে নারাজ তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘আমার জীবনের এই দিকটা নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করব না। যারা আমার খুব কাছের তাদেরকে বলতে পারি। যারা নিজেদের হেনস্তার কথা প্রকাশ্যে বলেছেন তাদের নিয়ে বিচার শুরু হয়েছে। আমাকেও সকলে বিচার করুক, আমি চাই না।’

তবে অনেকে যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলায়, লাভ হয়েছে বলেও মনে করেন ফাতিমা। যারা নারীদের হেনস্তা করতেন, ক্ষমতার অপব্যবহার করতেন, তারা এখন সতর্ক। সকলের সামনে মুখোশ খুলে যাওয়ার ভয়ও রয়েছে।

ফাতিমা ৯০ এর দশকে বলিউড চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন। তিনি যথাক্রমে কমেডি চলচ্চিত্র, রোমান্টিক চলচ্চিত্র ও অনুপ্রেরণামূলক চলচ্চিত্রে অভিনয় করেন। ফাতিমা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা চাচি ৪২০, দঙ্গল, থাগস অব হিন্দুস্থান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর