,

ফাইনালে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই। আগামী ২৮ এপ্রিল রেনের বিপক্ষে শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে থমাস টুখেলের দল।

বুধবার রাতে ঘরের মাঠে ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নান্তেসকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে পিএসজি। এর আগে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে অলিম্পিক লিওকে ২-১ গোলে হারিয়েছিল রেনে।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নান্তেসকে সে অর্থে সুযোগই দেয়নি পিএসজি। তবে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত। কাইলিয়ান এমবাপের ছোট পাস ধরে জোরালো এক শটে নান্তেসের জাল কাঁপান মার্কো ভেরাত্তি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন কাইলিয়ান এমবাপে। তবে ২৪ মিনিট পর আর ভুল করেননি তিনি। এবার ঠিকই পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এ ফ্রেঞ্চ তরুণ।

ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে নান্তেসের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। ভেরাত্তির বাড়ানো বল নিখুঁত শটে জালে পৌঁছে দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ