,

হাসপাতালে ভর্তি পেলে

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল কিংবদন্তি পেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি পেলে ব্রাজিল থেকে প্যারিসে গিয়েছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই স্থানীয় সময় মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ফুটবল কিংবদন্তি।

রাতেই একটি অনুষ্ঠান ছিল পেলের। অনুষ্ঠান শেষে রাতে প্যারিসের হোটেল থেকে হাসপাতালে যান পেলে। জানা গেছে, প্রচণ্ড জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতেই হাসপাতালে যান তিনি। বুধবার বিকেল পর্যন্ত সেখানেই ভর্তি ছিলেন পেলে।

চিকিৎসকদের বরাত দিয়ে বুধবার পেলের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর পেলের মূত্রতন্ত্রে সংক্রমণ পাওয়া গেছে। সেজন্য বর্তমানে তার চিকিৎসা করা হচ্ছে। তাঁকে বর্তমানে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

এর আগে অনুষ্ঠানে পেলেকে দেখে সুস্থই মনে হয়। সে অনুষ্ঠানের আয়োজন করে সুইস ঘড়ি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। এর পর রাতে হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার।

৭৮ বছর বয়সী পেলের শারীরিক অবস্থা সম্প্রতি খুব একটা ভালো যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর