,

শেষ রক্ষা হলো না রিয়াল মাদ্রিদের!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে হেরে এসেছিল ভ্যালেন্সিয়া। এবার নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ছেড়ে কথা বলেনি স্বাগতিক ভ্যালেন্সিয়া। বুধবার রাতে দ্বিতীয় লেগের খেলায় ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে ২-১ গোলের ব্যবধানে হেরেছে জিদানের শিষ্যরা।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৩৫তম মিনিটে রিয়ালের রক্ষণের ভুলে গোল পেয়ে যায় স্বাগতিকেরা। ভ্যালেন্সিয়ার কর্নার কিক থেকে আসা বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক কেইলর নাভাস। বল পেয়ে সেটা সতীর্থের সঙ্গে একবার দেওয়া-নেওয়া করে নেন গনজালো গেডিস। দুর্দান্ত শটে বল জালে জড়াতে ভুল করেননি ভ্যালেন্সিয়ার এই পর্তুগীজ মিডফিল্ডার।

গোল হজম করে খেই হারিয়ে ফেলা রিয়াল আর খেলায় ফিরতে পারেনি। গোল পরিশোধে বারবার ব্যর্থ রিয়ালের বুকে ভ্যালেন্সিয়ার ফের ছুরি চালায় ৮৩তম মিনিটে। ম্যাচ শেষ হওয়ার আগে ওই মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ইজাকুয়েল গেরে।

অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে করিম বেনজেমা এক গোল করেন। তবে ৯৩তম মিনিটে রিয়ালের ফরাসি এই ফরোয়ার্ডের গোলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। সময় যে ফুরিয়ে গেছে ততক্ষণে।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ