,

নেইমার সুখবর দিলেন ব্রাজিলকে

news-image

স্পোর্টস ডেস্ক : জানুয়ারির শেষ দিকের কথা। ফরাসি কাপের ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে পায়ের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। সেই থেকে রয়েছেন মাঠের বাইরে। এর মধ্যে লিগে বা কাপে পিএসজির ক্ষতি না হলেও সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে। নেইমারদের টপকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠের বাইরে বসে বসে দলের হার দেখা ছাড়া কিছুই করার ছিল না তাঁর।

কিন্তু আর নয়। মাঠে ফিরেছেন নেইমার। তবে কোনো ম্যাচে নয়। চোট আস্তে আস্তে সারছে, তাই হালকা অনুশীলন শুরু করেছেন তিনি। এখনো সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেননি তিনি। দলের চিকিৎসক ও অন্যান্য ট্রেনারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বল নিয়ে হালকা দৌড়াদৌড়ি করা শুরু করেছেন তিনি। আর এই ব্যাপারে নিয়মিত খবর দিচ্ছে নেইমারের ক্লাব পিএসজি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘নেইমারের আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে’—জানিয়েছে পিএসজি। তবে এখনই সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারবেন না নেইমার। ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, ‘আপাতত ক্লাবের ডাক্তারদের তত্ত্বাবধানেই খেলছে সে, সামনের ১৫ দিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সে অনুশীলন চালিয়ে যাবে।’

নেইমারের অনুশীলনে ফেরার ঘটনাটা স্বস্তির সুবাতাস বইয়ে দিচ্ছে পিএসজি শিবিরে। স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরেও। সামনেই নিজেদের মাটিতে কোপা আমেরিকা। দলের সবচেয়ে বড় তারকা যদি পুরোপুরি ফিট না থাকেন, তবে কোপা শিরোপা কীভাবে জিতবে ব্রাজিল?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর