,

সৌদি আরবে বিলাসবহুল হোটেলে আগুন, ৭০০ জনকে উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীর একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে সেখান থেকে ৭০০ জন ওমরাহ পালনকারীকে নিরাপদে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

গত মঙ্গলবার মক্কার কাছে একটি হোটেলের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। এর পর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ সম্পর্কে এক টুইট বার্তায় সৌদি আরবের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ‘মক্কার কাছে একটি হোটেলে আগুন লাগার পর আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। এর পর উদ্ধার কাজ শুরু করি। সব মিলিয়ে আমরা ৭০০ জনকে উদ্ধার করেছি। এই আগুনে ওমরাহ পালনকারীদের কেউ হতাহত হয়নি ।’

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এবারের অগ্নিকাণ্ডের ঘটনায় ওমরাহ পালনকারীদের কেউ আহত হননি। তাদের সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৫ সালে মক্কার একটি হোটেলে আগুন লাগে। তখনো ওই হোটেলের নাম উল্লেখ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর