,

তার পেশাই বিয়ে করা!

news-image

নিউজ ডেস্ক : একের পর এক বিয়ে করে টাকা-পয়সা, গয়নাগাটি নিয়ে পালিয়ে যাওয়াই পেশা স্বপ্না নামে এই তরুণীর। তবে শেষ রক্ষা হয়নি তার। ভারতের ছত্তরপুর জেলার সুনীল গুপ্তা নামে এক ব্যবসায়ীকে বিয়ের পরই পুলিশের জালে ধরা পড়েন তিনি। সুনীল গুপ্তা এই তরুণীর তৃতীয় বর বলে জানতে পেরেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে পুলিশের জালে ধরা পড়েছে বিয়ের জন্য কনে সরবরাহ করা এক চক্র। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিয়ের জন্য কনে জোগাড় করাই এদের কাজ। তার মধ্যে অনেক বিয়েই ভুয়া। এই চক্রের খোঁজ পেতেই পুলিশ গ্রেপ্তার করে এই চক্রের অন্যতম সদস্য স্বপ্নাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুন্দেলখণ্ডের জনসংখ্যা নারী-পুরষের অনুপাত উদ্বেগজনক। যেখানে ভারতে প্রতি এক হাজার পুরুষে ৯৪০ জন নারী, সেখানে বুন্দেলখণ্ডে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা মাত্র ৮৮৩ জন। মেয়ের অভাবের কারণেই কনে সরবরাহ করতে এখানে এই ধরনের চক্র গড়ে উঠেছে বলে পুলিশের ধারণা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর