সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীম‌নি ‘বিশ্বসুন্দরী’

news-image

বিনোদন প্রতিবেদক : হা‌লের জন‌প্রিয় না‌য়িকা পরীম‌নি‌কে এবার দেখা যা‌বে ‘বিশ্বসুন্দরী’ ছবি‌তে। এতে তার বিপরী‌তে অভিনয় কর‌বেন সিয়াম আহ‌মেদ। এর মধ্যদি‌য়ে প্রথমবা‌রের ম‌তো জু‌টি হ‌তে যা‌চ্ছেন পরী-‌সিয়াম। ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি নির্মাণ কর‌ছেন ছোটপর্দার জন‌প্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মহরত অনুষ্ঠা‌নে নির্মাতা চয়নিকা চৌধুরী ব‌লেন, ‘আমার স্বপ্ন পূর‌ণ হ‌তে যা‌চ্ছে। প্রথম চল‌চ্চিত্র নির্মাণ কর‌তে যা‌চ্ছি। আমার সঙ্গে পরী ও সিয়ামকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি আমরা আপনাদের একটি অসাধারণ চলচ্চিত্র উপহার দিতে পারবো।’

এ বিষয়ে না‌য়িকা পরীম‌নি বলেন, ‘আমি এ রকম ভালো গল্পের অপেক্ষায় বসে থাকি। “স্বপ্নজাল” ছবির চরিত্রটির জন্য দর্শক যেমন আমাকে মনে রেখেছে, ঠিক তেমনি চয়নিকা চৌধুরীর “বিশ্ব সুন্দরী” ছবিতে আমার চরিত্রটিকে আশা করি সবাই মনে রাখবে।’

সিয়াম প্রসঙ্গে তিনি বলেন, ‘সিয়ামের সঙ্গে প্রথমবা‌রের ম‌তো জু‌টি হ‌তে যা‌চ্ছি। সিয়ামের অভিনয় পর্দায় দেখেছি, খুবই ভালো লাগে। এবার তার অভিনয় বাস্তবে দেখবো।’

বিশ্বসুন্দরী ছবিটি প্রযোজনা করছে সান মিউ‌জিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এর শুটিং শুরু হবে আগামী জুন মাস থেকে।

ছবির গুরুত্বপূর্ণ চরি‌ত্রে ‌দেখা য‌াবে বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। এতে আরও অভিনয় কর‌বেন ম‌নিরা মিঠু, আনন্দ খা‌লেদসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর