,

বিএনপি নেতা পদ ছাড়লেন ‘ফখরুলের কারণে’

news-image

নিউজ ডেস্ক : বিএনপির দলীয় সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভুঁইয়া। কুমিল্লা–১০ আসন থেকে ২০০৮ সালে সংসদ নির্বাচন করে পরাজিত হওয়া এই নেতা বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি দলে থাকবেন।

মোবাশ্বের আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। এ সংক্রান্ত চিঠি তিনি আজ বাহক মাধ্যমে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দিয়েছেন।

মোবাশ্বের আলম পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ফুল ও মিষ্টি নিয়ে সাক্ষাৎ করতে যান। কিন্তু সেখানে তিনি ভালো ব্যবহার পাননি। এ কারণেই দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, আপাতত দলে থাকছেন, তবে পদে থাকছেন না। তিনি বলেন, বিএনপি এভাবে চলতে পারে না। দেশে বসে যারা দল চালাচ্ছেন সেখানে পরিবর্তন না হলে ভবিষ্যতে বিএনপিতে থাকবেন না বলেও জানান তিনি। পদত্যাগপত্রে তিনি বিস্তারিত জানিয়েছেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর