,

চলতি বছর প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ

news-image

 চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৮.২৫ শতাংশ : অর্থমন্ত্রী
>> মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা নেই, বলছে প্রতিবেদন 
>> ১৯৭৪ সালের পর বিগত দুই অর্থবছরে প্রবৃদ্ধিতে বড় অর্জন

২০১৮-১৯ অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যদিও এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ২৫ শতাংশ।

মূল্যস্ফীতির বিষয়ে তিনি জানান, বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দেশে কৃষি ফলন বৃদ্ধি পাওয়া এবং দুনিয়াজুড়ে খাদ্য ও তেলের দাম কম হওয়ায় মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা নেই।বাংলাদেশকে আরও সামনে এগিয়ে যেতে হলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত, রফতানি পণ্যে বৈচিত্র্য আনা ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন ঢাকা কার্যালয়ের এডিবির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সন চ্যাং হং।

তিনি বলেন, বাংলাদেশের ২০১৮ সালে ৭ দশমিক ৯ শতাংশ এবং ২০১৭ সালে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। ১৯৭৪ সালের পর এটা বড় অর্জন। রফতানি, পণ্য সরবরাহ ও শিল্পের বিকাশের কারণে এটা সম্ভব হয়েছিল। এটা বজায় রাখতে হলে উপরের বিষয়গুলো (দেশে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত, রফতানি পণ্যে বৈচিত্র আনা, দক্ষ মানবসম্পদ তৈরি) প্রতিপালন জরুরি বলেও মনে করেন সন চ্যাং হং।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ