,

রাতে মাঠে নামবে চেন্নাই ও মুম্বাই

news-image

আইপিএলে আজ একমাত্র ম্যাচে রাতে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন চেন্নাই। আর তলানীতে অবস্থান করছে মুম্বাই।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে চেন্নাই ও মুম্বাই। এ ম্যাচ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ২।এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে মুম্বাই। একটি জয় ও দুইটিতে হারের স্বাদ পেয়েছে তারা। আজকের ম্যাচ দিয়ে আইপিএলে প্রথম দল হিসেবে ১০০তম ম্যাচ খেলবে মুম্বাই। তাই জয় দিয়েই এ মাইলফলক স্পর্শ করতে চায় রোহিতের দল।

অন্যদিকে টানা তিন ম্যাচে জিতেছে চেন্নাই সুপার কিংস। চতুর্থ জয় নিতে মুম্বাইয়ের বিপক্ষ লড়াই শীর্ষস্থান ধরে রাখবে তারা। এই টানা জয় তুলতে একাদশে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, মায়াঙ্ক মার্কান্ডে, মিচেল ম্যাকক্লেনাগান, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বোমরাহ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটশন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, কেদার যাদব, ধোনি, ডোয়াইন ব্রাভো, জাদেজা, মিশেল সান্টার, দিপক চাহার, সার্দুল ঠাকুর, ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর