,

মিম মানতাসা ইমরানের নতুন গানের মডেল

news-image

বিনোদন প্রতিনিধি : তানজিন তিশা, সাফা কবির, পিয়া বিপাশা থেকে শুরু কলকাতার কৌশনী, মৌমিতা, দর্শনা’র মতো তারকারা ইমরানের গানের মডেল হয়েছেন। সবগুলো কাজই সফল হয়েছে। এবার জনপ্রিয় এই গায়কের গানের মডেল হিসেবে যোগ হলো আরও এক নতুন মুখ। তিনি ‘লাক্স-চ্যানেল আই সুপাস্টার’ তারকা মিম মানতাসা।

ইমরানের যে গানে মানতাসা মডেল হয়েছে তার শিরোনাম ‘সব কথার এক কথা’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন মিলন। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। দুদিন আগে গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে বলে জানান ইমরান।

ইমরান বলেন, মানতাসার কাজ দেখেছি। এ গানের ভিডিওর সঙ্গে তাকেই বেশি মানাবে মনে হয়েছে বলে নিয়েছি। সে ভালো করেছে। বাকিটা দর্শকরা বলতে পারবেন। তিনি বলেন, প্রতিটি গান ও ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। এবারও যাতে ভিন্নতা থাকে, ওই বিষয়টি মাথায় ছিল।

এর আগে কুমার বিশ্বজিৎ-এর গানের মডেল হয়েছিলেন মিম মানতাসা। প্রথমবার কাজ করলেন ইমরানের সঙ্গে। বললেন, ইমরানের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি।

শিল্পী ইমরান জানান, আগামী ৭ এপ্রিল রসগোল্লা ইউটিউব চ্যানেলে ‘সব কথার এক কথা’ গানটি ভিডিও প্রকাশ পাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর