,

শাকিবের শাহেনশাহ মুক্তি পাচ্ছে না, তাসকিন আসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের বৈশাখ মাতাবে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি। শোনা যাচ্ছিলো এমনই। ছবির দুটি গানও প্রকাশ হয়েছে। গানে শাকিব-নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতের রসায়ন বেশ উপভোগ করেছেন দর্শক।

শাকিব ভক্তরাও আশা করে ছিলেন বাংলা নববর্ষের উৎসবে ছবিটি দেখবেন বলে। কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত বদলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

‘শাহেনশাহ’ বৈশাখে মুক্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে এই ছবির পরিবর্তে বৈশাখ মাতাতে মুক্তি পেতে যাচ্ছে একই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত চলচ্চিত্র ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। এর নায়ক ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান।

বিষয়টি নিয়ে প্রযোজক সেলিম খান বলেন, ‘অনেক বড় বাজেটের ছবি ‘শাহেনশাহ’। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহও অনেক। তাই এটি বৈশাখে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সামনে রোজা, ছবিটি বেশিদিন ব্যবসা করতে পারবে না। এর বদলে মুক্তি পাবে ‘বয়ফ্রেন্ড’।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে তাসকিনের বিপরীতে আছেন মৌরী।

তাহলে ‘শাহেনশাহ’ করে মুক্তি পাচ্ছে? সেলিম খান জানালেন, তার পরিকল্পনা ছবিটি ঈদে মুক্তি দেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর