,

আলিয়াকে পুরস্কারের মঞ্চে হঠাৎ চুমু

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে খবর রটছে আলিয়া ভাট ও রণবীর কাপুর ডেট করছেন। এবার একটি চুমুর ভিডিও প্রকাশিত হবার পর অনেকটাই বিশ্বাসযোগ্য হয়েছে খবরটি। তবে এই দুই বলিউড তারকার ভক্তরা মেনে নেবার সঙ্গে সঙ্গে হয়ত মনেও নিয়েছেন।

সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের একটি মুহূর্তে আলিয়া ও রণবীরের হঠাৎ চুমুর দৃশ্য ভাইরাল হয়। ভিউয়ার্স চয়েস সেরা অভিনেত্রী হিসেবে আলিয়ার নাম ‘রাজি’ সিনেমার জন্য ঘোষণা হবার পরেই রণবীর আলিয়াকে চুমু বসান। চমকে যান আলিয়া।

এই অ্যাওয়ার্ড শোতে ‘সঞ্জু’ সিনেমার জন্য রণবীর কাপুরও নমিনেশন পেয়েছিলেন। তিনি আলিয়ার পাশের আসনেই বসেছিলেন।

অনুষ্ঠানের আরও একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আলিয়ার চোখে জল। রণবীর কাপুর যখন পুরস্কার নেবার পর বক্তব্য রাখছিলেন, পরিবারের কথা, বাবা ঋষি কাপুরের চিকিৎসার কথা বলছিলেন। এসব শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

পুরস্কারের এই মৌসুমে বেশ কবার ভাইরাল হয়েছে আলিয়া ও রণবীর। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পুরস্কার নেবার পরে আলিয়া রণবীরের দিকে তাকিয়ে বলেছিলেন, ‘আজকের রাতটা ভালোবাসার রাত। আমার বিশেষ মানুষটির জন্য, আই লাভ ইউ রণবীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর