,

ঝিনাইদহে বরফের মতো শিলাবৃষ্টি

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : কালীগঞ্জের হাসপাতাল সড়ক থেকে গতকাল সন্ধ্যায় শিলাবৃষ্টির এই ছবিটি তুলেছেন আরটিভি অনলাইনের ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামান

ঝিনাইদহের কালীগঞ্জে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সুন্দরপুর, ত্রিলোচনপুর ও রায়গ্রামের আংশিকসহ বেশ কয়েকটি ইউনিয়নে এই শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই শিলাবৃষ্টি হয়। এতে কৃষকের বোরো ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় ১৪ হাজার পাঁচশত হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। শিলাবৃষ্টির কারণে ধানের গাছ ভেঙে গেছে। সেইসঙ্গে পান, গুটি আম, লিচুসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, তাদের রোপণ করা ধান গাছ ভেঙে গেছে। অনেক জমিতে ধানের শীষ বের হচ্ছে। সেই ধান গাছ শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান আরটিভি অনলাইনকে জানান, বেশ কয়েকটি ইউনিয়ন থেকে শিলাবৃষ্টির খবর পেয়েছি। উপজেলার সুন্দরপুর, ত্রিলোচনপুর, রায়গ্রামের আংশিকসহ বেশ কয়েকটি ইউনিয়নে বরফবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শিলাবৃষ্টির কারণে ওইসব এলাকায় ২৫ ভাগ ধাম কম হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করার পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো