,

সপ্তাহব্যাপী বিক্ষোভের জেরে আলজেরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহব্যাপী বিক্ষোভের জেরে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা। আগামী ২৮ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

এক সপ্তাহ ধরে দেশটিতে চলমান বিক্ষোভের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারা ৮২ বছর বয়সী ওই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করার পর এ ঘোষণা এলো।

পঞ্চমবারের মতো তার পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা অবশেষে ভেস্তে গেল। দেশটির সরকার নির্বাচন স্থগিত করেছে এবং একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

কিছু দিন আগে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আহমেদ গায়েদ সালাহ অসুস্থ প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়টিও নিজের অধীনে নেন বুতেফলিকা।

এর আগে গত মাসে দেশটির মন্ত্রিপরিষদের ব্যাপক রদবদলের ঘোষণা দেন বুতেফলিকা। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর তাকে জনসম্মুখে খুব কমই দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর