,

এবার মোকাব্বির বহিষ্কার হচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে শপথ নেওয়ায় সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মোকাব্বির খানকে বহিষ্কার করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বারী হামিম জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য মোকাব্বির খানকে বহিষ্কার করা হচ্ছে।

তিনি জানান, গণফোরামের জাতীয় সম্মেলন উপলক্ষে মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়ের প্রস্তুতি কমিটির একটি মিটিং রয়েছে। সেখানে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত থাকবেন। সভায় মোকাব্বিরকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে গণফোরামের সিনিয়র নেতারা বলছেন, মোকাব্বির দলীয় প্যাড চুরি করে স্পিকারকে চিঠি দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তারা। এছাড়াও মোকাব্বির খান গণফোরামের প্যাড কীভাবে পেলেন, অফিসের কেউ তাকে প্যাড সরবরাহ করেছেন কি-না সে বিষয়ে তদন্ত করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে মোকাব্বিরকে শপথ বাক্য পাঠ করান। এছাড়া গত ৭ মার্চ গণফোরাম ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেন। দলীয় নিয়ম ভেঙে শপথ নেয়ায় তাকেও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

এদিকে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। তিনি সিলেট-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। এই আসনে প্রথমে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেয়া হয়েছিল বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তার মনোনয়ন বাতিল হলে মোকাব্বিরকে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট। বাংলাদেশ জর্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো