মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশ্বকাপের আগে এলাকার উন্নয়নের জন্য ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলআরজিডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে এমন ছবি পোস্ট করা হলে মাশরাফিকে অভিনন্দন জানান অনেকে।

ইতোমধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শেয়ার করছেন অনেকে। সমর্থকরা বলছেন, নড়াইলবাসীর ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছেন মাশরাফি। আবার অনেকে বলছেন, এভাবেই এগিয়ে যান মাশরাফি। তার মতো মানুষেরই দরকার বাংলাদেশের।

মাশরাফির সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু। তিনি জানান, ‘এলজিইডি প্রতিমন্ত্রীর কাছে নড়াইলের ১৬০টি মাটির রাস্তা উন্নয়নের তালিকা দিয়েছেন মাশরাফি। ইতোমধ্যে ৭০টিকে পাকা করার অনুমোদন হয়েছে। এছাড়া এলজিইডি অফিসের অধীনে প্রায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা হচ্ছে।’

সৌমেন চন্দ্র জানান, ‘নড়াইল পৌরসভার জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে মাশরাফিকে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি (প্রতিমন্ত্রী) লোহাগড়া বাজারের চলাচলের অনুপোযোগী সড়কগুলোর বিষয়ে প্রকল্প তৈরি করে জমা দেয়ার জন্য মাশরাফিকে অনুরোধ করেছেন।’

তিনি আরও বলেন, ‘তিনটি পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত ওয়ার্কওয়ে নির্মাণের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে। সেই সঙ্গে খুলনা-যশোর অঞ্চলের উন্নয়ন প্রকল্পে নড়াইল জেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এছাড়া নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দাবি জানিয়েছেন মাশরাফি। শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে ভবন ও মাদরাসার উন্নয়নের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন মাশরাফি।

মাশরাফি বিন মর্তুজা জানান, সামনে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেজন্য খুবই ব্যস্ত আছি, কিন্তু নির্বাচনের সময় এলাকার বিভিন্ন স্থান ঘুরে বুঝেছি এখানে অনেক উন্নয়ন প্রয়োজন। তাই সুযোগ পেলে দেশের পাশাপাশি নড়াইলের জন্য কাজ করছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক