,

হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেলে ফার্গমেটের সম্রাট হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তরুণের নাম আমিনুল ইসলাম সজল। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী। তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। হোটেল কর্তৃপক্ষের কাছে জমা দেয়া আইডি কার্ড থেকে তাদের পরিচয় মিলেছে।

মাজহারুল ইসলাম জানান, সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন সজল ও জেরিন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে হোটেল কক্ষের দরজা ভেঙে ওই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ দুটি ওই কক্ষের খাটের ওপর পড়েছিল। তাদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। কারো শরীরেই আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ওই তরুণ-তরুণীর বিছানার পাশে লাল রঙের ট্যাবলেট পাওয়া গেছে। সেগুলো কীসের ট্যাবলেট সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সজল ও জেরিনের পরিবারকে খবর দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো