,

প্রীতির সঙ্গে নেচে জড়িয়ে ধরলেন কারেন (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়িার লিগের (আইপিএল) এ আসরের গত সোমবার রাতের ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরেছে দিল্লি ক্যাপিটালস। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৬৭ রানের টাগেটে খেলতে নেমে শেষটা একেবারেই অগোচালো হয়েছে দিল্লির। তারা শেষ ৭ উইকেট হারিয়ে মাত্র ৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ১৪ রানের হার মেনে নিতে হয়েছে দলটিকে।

পাঞ্জাবের এমন জয়ে মূল ভূমিকায় ছিলেন স্যাম কারেন। বাঁহাতি এই ইংলিশ পেসার শেষ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন। আর তার আগে ১৮তম ওভারের শেষ বলেও তিনি উইকেট পেয়েছিলেন। ফলে আইপিএলের এ আসরের প্রথম হ্যাটট্রিকও তার ঝুলিতেই উঠল।

হ্যাটট্রিকের সঙ্গে কারেনের বোলিং ফিগারটাও দুর্দান্ত ছিল। কালকের ম্যাচে ২.২ ওভার বল করে মাত্র ১১ রান দিয়েই তুলে নিয়েছেন ৪ উইকেট। সেই সঙ্গে একটি রেকর্ডও গড়েছেন তিনি। আইপিএলে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন এই ইংলিশ বোলার।

২০০৯ সালে ডেকান চার্জাসের হয়ে খেলা রোহিত শর্মাকে কী বুঝে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। নিজের প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন রোহিত। নিজের পরের ওভারের প্রথম বলেও উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ফেলেন তিনি। ২২ বছর ৬ দিন বয়সে আইপিএলের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডটি এত দিন ছিল রোহিতের। কাল সে রেকর্ড ভেঙে দিয়েছেন কারেন (২০ বছর ৩০২ দিন)। প্রথম ইংলিশ বোলার হিসেবে আইপিএলে হ্যাটট্রিকের রেকর্ড তো আছেই।

এমন এক জয়ের পর উদ্‌যাপনটাও একটু ভিন্ন হয়েছে কারেনের। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় এমন নাটকীয় এক জয়ের পর একটু ভাঙরা (পাঞ্জাবি নাচ) নাচও নেচেছেন তিনি। আর সে নাচের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতাকে।

 

https://www.facebook.com/IPL/videos/278068639809591/?t=0

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো