,

কাদের স্বাভাবিকভাবে কথা বলছেন, ছাড়া পাবেন শুক্রবার

news-image

অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামী শুক্রবার ছাড়পত্র দেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। এরপর ওই বাসায় থেকেই আরও চিকিৎসা নেবেন কাদের।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তিনি এখন কেবিনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। যেখান থেকে তিনি চিকিৎসা নেবেন।’

ওই কর্মকর্তা বলেন, ‘ওবায়দুল কাদেরের চিকিৎসক ও তার আত্মীয়-স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।’

প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য পরের দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর