,

অনিবন্ধিত সিমে ৫ হাজার টাকা জরিমানা

news-image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া মোবাইলের সিম বিক্রি বা অসত্য তথ্য দিয়ে নিবন্ধন এবং প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রি করা হলে প্রতিটি সিম বা রিমের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। এ বিষয়ে সোমবার মোবাইল ফোন অপারেটর প্রধানদের কাছে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পর্কিত এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, টেলিফোন/মোবাইলে হুমকি, চাঁদা দাবি, ভয়-ভীতি প্রদর্শন, উত্ত্যক্তকরণ প্রতিরোধে এবং সুশৃঙ্খল ও সুদক্ষ পরিচালনার জন্য লাইসেন্সের শর্ত পালনের মাধ্যমে সিম/রিম নিবন্ধন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে টেলিযোগাযোগ আইন-২০০১ এর বিধান অনুযায়ী নির্দেশনাবলি জারি করা হলো।এতে বলা হয়েছে, বিটিআরসি দেশের প্রত্যেক মোবাইল/টেলিফোন সংযোগ গ্রহণের ক্ষেত্রে সব গ্রাহকের জন্য সিম/রিম বায়োমেট্রিক নিবন্ধন বাধ্যতামূলক করেছে।

কাজেই প্রত্যেক মোবাইল অপারেটর, সংশ্লিষ্ট টেলিযোগাযোগ অপারেটরকে তার গ্রাহকের সিম/রিম বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা চালু রাখতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

বিটিআরসি-এর বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেম সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী, প্রতি ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে কোনো সিম রেজিস্ট্রেশন ছাড়া অ্যাক্টিভেশন রি-অ্যাক্টিভেশন ডি-অ্যাক্টিভেশন বা প্রতিস্থাপন বা মালিকানা পরিবর্তন করা যাবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ