,

সুনামগঞ্জে ছেলেকে হত্যার দায়ে মা-সহ ২ জনের ফাঁসির রায়

news-image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিশুছেলেকে হত্যার দায়ে মা ও এক যুবককে ফাঁসির রায় দিয়েছে আদালত।সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চিতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী সিতারা বেগম (৩৭) ও একই গ্রামের আলকাছ আলীর ছেলে বারিক মিয়া (৩৫)।

সাজাপ্রাপ্ত বা‌রিক মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপ‌স্থিত ছিলেন। সিতারা বেগম পলাতক রয়েছেন। রাষ্টপক্ষের আইনজীবী সোহেল আহমেদ ছইল মামলার নথির বরাতে জানান, সিতারার স্বামী রফিকুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে থাকেন।

“সিতারা একই গ্রামের বারিক মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৪ সালের ১৪ অক্টোবর তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে সিতারার শিশুছেলে সোয়াইবুর রহমান (১১)। পরে স্থানীয় হা‌ফি‌জিয়া মাদ্রাসার টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।”

পরদিন শিশুটির চাচাত ভাই হামজা মিয়া সিতারা, বারিক ও এক কিশোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।আইনজীবী সোহেল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সিতারা ও বারিক মিয়াকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দেয়। অপর আসামি কিশোর হওয়ায় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিচার চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর