,

শাহরুখের ‌‌‘গোপন রহস্য’ ফাঁস করলেন গৌরী

news-image

দীর্ঘ ২৭ বছর ধরে একসঙ্গে পথ চলছেন। আজও তাদের দাম্পত্যে এতটুকু চিড় ধরেনি। অনেকেই তাদের সম্পর্ককে ‘সত্যিকারের ভালোবাসা’ বলেই অভিহিত করেন। তাইতো তাদের নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। বলছিলাম, বলিউডডের কিং খান শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখের একটি গোপন রহস্যের কথা ফাঁস করেছেন গৌরী।

ভারতের শীর্ষস্থানীয় জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ-গৌরীর প্রেমের কাহিনীও অনেকটা বলিউডের সিনেমার গল্পের মতোই। তাই তাদের একসঙ্গে দেখলে উৎসাহিত হয়ে পড়েন ভক্তরা। কারণ বলিউডের জন্য শাহরুখ চিরকালের ‘রোম্যান্টিক হিরো’। আর তার ব্যক্তিগত জীবনের একমাত্র ‘কুইন’ হলেন গৌরীই।

সম্প্রতি মু্ম্বাইয়ের মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে গিয়েছিলেন এ তারকা দম্পতি। সেখানেই শাহরুখের একটি বিশেষ অভ্যাসের কথা ফাঁস করেন স্ত্রী।

গৌরীর কথায়, ‘একজন বলে যে তিনি নাকি স্টাইল নিয়ে মাথাই ঘামান না। তবে আমি আপনাদের একটা গোপন কথা বলি, যখন কোনো পার্টিতে যাওয়ার থাকে, তখন আমি সাধারণত চটজলদি রেডি হয়ে নেই, ২০ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাই। আর ও (শাহরুখ) রেডি হতে সময় নেন ২-৩ ঘণ্টা।’

শাহরুখপত্নী আরও বলেন, ‘আজকে আমি একটু স্টেশাল, তাই আমি ২-৩ ঘণ্টা সময় নিয়েছি। আর ও ৬ ঘণ্টা।’

প্রসঙ্গত, ১৯৯১ সালে সাতপাকে বাঁধা পড়েন শাহরুখ-গৌরী। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। তারা হলো- আরিয়া, সুহানা ও আব্রাম খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর