,

বাংলাদেশে বন্ধ ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল

news-image

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে জি বাংলা, জি সিনেমা, জি টিভিসহ জি নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে এমন নির্দেশনা পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সারাদেশে ভারতীয় জি নেটওয়ার্কের সবগুলো চ্যানেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর উপধারা ১৯(১৩)-এর বিধান অনুযায়ী, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ। কিন্তু একটি স্বার্থন্বেষী মহল বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চালিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।

সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এ নোটিশ প্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর