,

পিতা-মাতাকে অবজ্ঞা করো না, তারা সবচেয়ে বড় নিয়ামত : আল্লামা শফী

news-image

নিউজ ডেস্ক।। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমাদ শফী বাবা-মাকে অবজ্ঞা ও অবহেলা না করতে সমাজের মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, তারা হচ্ছেন দুনিয়ার নেয়ামত। সোমবার নারায়ণগঞ্জের বন্দরে মাহমুদনগর হাজী তাহের আলী ডকইয়ার্ড মাঠে জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামি মহা সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা শফী।

জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে গুরুত্বপূর্ণ বয়ান করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) মহাপরিচালক আব্দুল কুদ্দুছ, নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, আমলাপারা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদির, জামিয়া হাজী শাহজাদী বায়তুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল ছগির আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কর্নফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, কদমতলী চাউল আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, অত্র মাদ্রাসার সেক্রেটারি সোহেল করিম রিপন, কদমতলী স্টিল মিলের এমডি সিরাজুল ইসলাম, বাংলাদেশ স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফজলুল হক বকুল, মাহমুদ নগর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। এর আগে তিনি সূদুর চট্টগামের হাটহাজারী থেকে হেলিকপ্টারযোগে নারায়ণগঞ্জে আসেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আহমাদ শফী মুসলিম উম্মাহর উদ্দেশ্যে বলেন, যারা দুনিয়াতে ওলামা-মাশায়েখদের সঙ্গে চলাফেরা করেছেন, আল্লাহ-রাসুলের নির্দেশ মতে আমল করেছেন হাশরের ময়দানে তারা মুমিন হয়ে তাদের সঙ্গেই সাক্ষাত হবে। যারা শ্রেষ্ঠনবী হযরত মোহাম্মদ মোস্তফা (দ.) এর সুন্নতকে জিন্দা রেখে দাড়ি রেখে ৫ ওয়াক্ত নামায কাযা করে নাই, তাদের নিবাস হবে জান্নাতের সুপরিসর স্থানে।

তিনি আরো বলেন, ‘দুনিয়ার চাকচিক্য দেখে নিজেকে উজার করে দিও না। বেঁচে থাকতে পিতা-মাতাকে যারা অবহেলা করবে, অবজ্ঞা করবে তারা যত আমলই করুক আর যত বড় পিরের মুরিদই হোক কোন কাজে আসবে না।

পিতা-মাতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সময় থাকতে যারা আখেরাতের জন্য সঞ্চয় করবেন পরকালে তাদের জন্য রয়েছে শান্তি আর শান্তি ‘ শেষে আল্লামা আহমাদ শফী মাদ্রাসার ১৬জন মুফতি ও ২০জন হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা প্রদান করেন। বিকাল ৪টায় হেলিকপ্টারযোগে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর