,

ভাঙনের সুর দীপিকা-রণবীরের সংসারে!

news-image

বিনোদন ডেস্ক।। দীর্ঘ প্রেমের পরিসমাপ্তি ঘটিয়ে গত বছর রাজকীয়ভাবে বিয়ে করেছেন বলিউডের লাভ বার্ড দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের পর নাকি সুখেই ঘর করছিলেন রণবীর-দীপিকা। কিন্তু হঠাৎ সুখের ঘরে দুঃখের আগুন লেগেছে বলে গুঞ্জন উঠেছে। সেই আগুনে পুড়ে ছাই হতে পারে এই তারকা দম্পতির দাম্পত্য সংসার। বিচ্ছেদের পথেই হাঁটছেন এমন কথা ভেসে আসছে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে।

হঠাৎ এমন কী হলো, যার জন্য বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটছেন তারা? দীপিকা-রণবীরের বিচ্ছেদের খবর চাউর হতেই বলিপাড়ার হায় হায় রব উঠেছে। শোনা গিয়েছে, রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অর্জুনের মধ্যস্থতার জন্য ফোন করেছেন প্রিয় বন্ধু রণবীরকে। একদিকে অর্জুন যখন সপ্তাহ দুয়েকের মধ্যেই মালাইকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, তখন বন্ধু রণবীর বিচ্ছেদের পথে হাঁটছেন। খবরে বলা হয়, রণবীরের অদ্ভূত কাণ্ডকারখানায় মেজাজ হারিয়ে ফেলছেন দীপিকা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিনেমার সেট ছেড়ে চলে এসেছিলেন অভিনেত্রী।

রণবীরের পোশাকের রুচি নিয়ে বিরক্ত দীপিকা। রণবীরের পোশাক নির্বাচন একদমই পছন্দ করেন না বলে প্রকাশ্যে জানিয়েছিলেন এই অভিনেত্রী। তাছাড়া, রণবীর যেরকম পোশাক পরেন, তাতে নাকি প্রকাশ্যে দীপিকার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আর ছবির প্রচারে গিয়ে রণবীরের এদিক-ওদিক ঝাঁপিয়ে পড়ার মতো কার্যকলাপেও বিরক্ত দীপিকা। ভেবেছিলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে একসঙ্গে থাকতে থাকতে, কিন্তু হলো আর কই!

সংবাদ প্রতিদিনের খবরে আরও বলা হয়, দিন কয়েক আগেই এক গেট টুগেদারে রণবীরকে কষিয়ে চড় মেরেছিলেন স্ত্রী দীপিকা। তবে বিচ্ছেদের এই গুঞ্জনের ব্যাপারে এখনও রণবীর-দীপিকার বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগে এক মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদনে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে বিচ্ছেদ হতে চলেছে বলা হয়। কিন্তু পরে প্রিয়াঙ্কা নিজেই জানান তা গুজব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর