,

‘খুবই ঝুঁকিপূর্ণ’ বঙ্গবাজার মার্কেট, সতর্ক করল ফায়ার সার্ভিস

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সকে (বঙ্গবাজার মার্কেট) অগ্নিনিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। মার্কেটের সামনে টাঙিয়ে দেওয়া এক ব্যানারে সাধারণ জনগণকে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সোমবার (১ এপ্রিল) এ ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

ব্যানারে লেখা রয়েছে, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, বঙ্গবাজার মার্কেট দিয়ে সতর্কীকরণের এ কার্যক্রম শুরু করা হলো। আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত এবং এখনও ঝুঁকি নিরসনের উদ্যোগ নেয়া হয়নি এমন সকল মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, শিল্পপ্রতিষ্ঠানসহ সকল স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর