,

পেরুতে বাসে অগ্নিকাণ্ডে নিহত ১৭

news-image

পেরুতে একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। পেরুর দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রাজধানী লিমার একটি অবৈধ টার্মিনালে ওই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বাসটির মটরে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে পুরো বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের মুখপাত্র লিউয়িস মেজিয়া জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে।

লিমার মেয়র জর্জ মুনোজ বলেন, ফাইয়ো বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ওই টার্মিনালটি কয়েক সপ্তাহ আগেই নিষিদ্ধ করে দিয়েছে। কারণ ওই টার্মিনালটির পাশেই একটি অবৈধ দোকান রয়েছে যেখানে জ্বালানি বিক্রি করা হতো।

বাসটিতে করে জ্বালানি সরবরাহ করার সময়ই এতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে চারজনই শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা পরিষ্কার নয়। আগুন নেভাতে দমকলের আটটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর