,

রেকর্ডও গড়লেন বেনজেমা

news-image

স্পোর্টস ডেস্ক : করিম বেনজেমার গোলে লা লিগার নবাগত দল হুয়েস্কাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে শেষ মুহূর্তে গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। আর তাতে অনন্য এক রেকর্ডও গড়লেন তিনি।

স্প্যানিশ লা লিগায় মুখোমুখি সব দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়েছেন বেনজেমা। যে কীর্তি নেই বর্তমান সময়ের সেরা দুই ফুটবল তারকা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরও।

৩৪টি প্রতিপক্ষের বিপক্ষে খেলে লা লিগায় এখনো পর্যন্ত ১৪১টি গোল করেছেন বেনজেমা। তার আগে রিয়ালের সাবেক মেক্সিকান তারকা হুগো সানচেজ লা লিগায় ৩৩টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে সব দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছিলেন।

একই টুর্নামেন্টে লিওনেল মেসির রয়েছে ৩৭টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করার কীর্তি। কিন্তু তিনি খেলেছেন ৪০টি দলের বিপক্ষে। কাদিজ, রিয়াল মুর্সিয়া ও হুয়েস্কার বিপক্ষে গোল করতে পারেননি মেসি। তবে কাদিজ ও রিয়াল মুর্সিয়া লা লিগা থেকে রেলিগেট হয়ে গেলেও হুয়েস্কার বিপক্ষে গোল করার সুযোগ রয়েছে মেসির সামনে। আগামী শনিবার হুয়েস্কার মাঠে খেলতে নামবে বার্সেলোনা।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো লা লিগায় ভিন্ন ৩৩টি প্রতিপক্ষের বিপক্ষে খেলে গোল করতে পেরেছেন ৩২ দলের বিপক্ষে। শুধুমাত্র লেগানেসের জালেই গোল করা হয়নি তার। এছাড়া আরেক রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেজ বেনজেমার চেয়েও বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল দিয়েছেন। ৩৯টি প্রতিপক্ষের বিপক্ষে খেলে ৩৫ প্রতিপক্ষের বিপক্ষে গোল পেয়েছেন এ কিংবদন্তি।

তবে লা লিগায় সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল দেওয়ার রেকর্ডটি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসিরই।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের তৃতীয় মিনিটে আতিথ্য নেওয়া হুয়েস্কাকে এগিয়ে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড হুয়ান কামিলা হার্নান্দেজ। ২৫তম মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরে রিয়াল। ৬২তম মিনিটে দলকে এগিয়ে নিতে গোল করেন রিয়ালের দানি সেবাইয়োস। ৭৪তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার হাভিয়ের গোল করলে ম্যাচের ফল দাঁড়ায় ২-২। তাতে ঘরের মাঠে আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। তবে ৮৯তম মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা (৩-২)।

২৯ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসির বার্সা। অ্যান্তোনিও গ্রিজম্যানের অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর