,

‌‘ঢাকা শহরের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আল্লাহর নজর না থাকলে এ শহরে বসবাস করা যেতো না।

সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অডিটোরিয়ামে এনএসইউ ল’ ফেস্ট সিজন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ল’ফেস্ট সিজন-২ এর আয়োজন করেছে এনএসইউ’র ল অ্যান্ড মুটিং সোসাইটি।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার মিরপুর, মোহাম্মদপুর এলাকার প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ৫৯ হাজার মানুষ। আর গুলশান, বনানীর মতো অন্যান্য অভিজাত এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ২৪ হাজার মানুষ। সেখানে সুইডেনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র ১০ জন মানুষ। ‘আলহামদুলিল্লাহ’। এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। ‍না থাকলে বসবাস করা সম্ভব হতো না।’

মেয়র বলেন, ‘যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান। ’

তিনি আরও বলেন, ‘আমি মেয়র হওয়ার পরে অনেকে বলেছেন, কুড়িল বস্তি তুলে দেন। আবার বলেছেন ঢাকা শহরের সব কুকুর ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। এগুলো কোনো সমাধান নয়। বরং আসুন সবাই মিলে চিন্তা করি বস্তিবাসীদের কীভাবে ভালোভাবে থাকার ব্যবস্থা করা যায়। বস্তিতে যেন আমরা মাঠের ব্যবস্থা করতে পারি, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ।’

মেয়র বলেন, ‘ফুটওভার ব্রিজ থাকার পরও কেন মানুষ ব্যবহার করে না। জেব্রা ক্রসিং দিয়ে কেন হাঁটে না। বাস চালকরা কেন প্রতিযোগিতা করে বাস চালান। এখন সময় এসেছে সচেতন করার। জনসচেতনতা আমি একা করতে পারবো? আজকের তরুণ প্রজন্মের এ শিক্ষার্থীরাই জনগণকে সচেতন করতে পারে। ’

এ সময় নাগরিকদের আইনগত বিষয়গুলোতে সচেতন করতে এ প্রজন্মের শিক্ষার্থীদের সহায়তা চান আতিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ ল’ অ্যান্ড মুটিং সোসাইটির সভাপতি আলিয়া মারজিয়া সিন। এ সময় আরও বক্তব্য রাখেন এনএসইউ’র উপাচার্য (ভিসি) আতিক ইসলাম, প্রো-ভিসি গিয়াস গিয়াস ইউ আহসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর