,

রংপুরের বিভিন্ন সেন্টারে মোমবাতির আলোয় এইচএসসি পরীক্ষা

news-image

রংপুর প্রতিনিধি : দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি বা সমমান পরীক্ষা। সোমবার সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হয়। তবে রংপুরের বিভিন্ন সেন্টারে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে মোমবাতির আলোয়। বৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।

রোববার রাতের কালবৈশাখী ঝড়ের কারণে রংপুরের কয়েকটি স্থানে গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার দিকে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হয়।

নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে দেখা গেছে, শিক্ষার্থীরা মোমবাতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। কয়েকজন পরীক্ষার্থী জানান, সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ নেই, ঘরগুলো অন্ধকার, তাই বাধ্য হয়ে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তারা।

বেশকজন অভিভাবকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের আগে থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অন্ধকারে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোবাখখারুল ইসলাম জানান, রাতে ঝড় হওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। এতে তাদের ভীষণ সমস্যা হয়েছে।

এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ঝড়ের কারণে রংপুরের কয়েকটি স্থানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ১২টার দিকে সংযোগ চালু করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর