,

নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে আরেকটি নীলগাই উদ্ধার

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে আরেকটি নীলগাই (পুরুষ) উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কালুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই নীলগাইটি উদ্ধারের পরপরই সেটি নিতে আসে বিজিবি। কিন্তু স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডার পর সেটি বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের হেফাজতে রয়েছে।

পত্নীতলার নির্মল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় একটি আম বাগানে নীলগাইটি ঘোরাফেরা করছিল। স্থানীয় কয়েকজন যুবক বিরল এ প্রাণীটিকে আটক করে আমাকে সংবাদ দেয়। সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যাই। পরে পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪) সদস্যরা সংবাদ পেয়ে নীলগাইটি নিতে আসে। কিন্তু যেহেতু আমার এলাকার মধ্যে এটি উদ্ধার করা হয়েছে, তাই পরিষদে নিতে চাইলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বন কর্মকতা আমাকে ফোন দিয়ে জানান, নীলগাইটি আমার হেফাজতে রাখার জন্য। তারা বিকেল সাড়ে ৩টার দিকে এসেছে নীলগাইটি নেওয়ার জন্য। ধারণা করা হচ্ছে, ভারত থেকে চোরাই পথে নীলগাইটি নিয়ে আসা হয়েছে অথবা ভুল করে বাংলাদেশ প্রবেশ করেছে।’

এ বিষয়ে পত্নীতলা বিজিবি-১৪-এর সিও লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, ‘নীলগাইটি ফাঁকা মাঠের মধ্য দিয়ে আসার সময় আমাদের সদস্যরাই দেখেছে, তখন হয়তো এটিকে ধরতে পারেনি। পরে স্থানীয় এলাকাবাসী নীলগাইটি আটক করেছে। যেহেতু প্রাণীটি অবৈধ তাই আইনগতভাবে চেয়ার‌্যমান এটি নিয়ে যেতে পারেন না।’

এ বিষয়ে সামাজিক বনবিভাগ রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ অফিসার ফরহাদ জাহান জানান, ‘বিরল প্রজাতির নীলগাইটি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ছিল। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার পর তারা এসেছেন। নিয়ম অনুযায়ী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর কাছে বিরল প্রজাতির ভারতীয় নীলগাইটি হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সেটি দিনাজপুর রামসাগরে জাতীয় উদ্যানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর