,

চীনে পাহাড়ি এলাকায় আগুনে পুড়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত

news-image

অনলাইন ডেস্ক : চীনের একটি পাহাড়ি এলাকায় বনভূমিতে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ওই ঘটনা ঘটে।

চীনের জরুরি সেবা মন্ত্রণালয় জানায়, গতকাল রোববার আগুন নেভানোর কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। হঠাৎ বাতাসের গতিবেগ পাল্টে গেলে তাঁরা ওই আগুনে দগ্ধ হন। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ওই ৩০ জন ফায়ার সার্ভিসের কর্মীর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ রাষ্ট্রীয় টিভির খবরে জানানো হয়, ওই ৩০ জনই দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

গত শনিবার ওই আগুনের সূত্রপাত হয়। সিচুয়ান মুলি জেলার ওই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় ৭০০ কর্মীকে নিয়োজিত করা হয়।

এদিকে পৃথক ঘটনায় চীনের উত্তরাঞ্চলীয় সানঝি প্রদেশেরও একটি বনাঞ্চলে আগুন লাগলে তা রোববার নিয়ন্ত্রণে আনা হয়। তবে সেখানে হতাহতে খবর পাওয়া যায়নি। তবে নয় হাজার মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর