,

এইচএসসির পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৫ হাজার, বহিষ্কার ২৭

news-image

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে প্রশ্নফাঁসমুক্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সারাদেশের ১০টি বোর্ডে মোট ১৪ হাজার ৯৮৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাধুপন্থা অবলম্বন করায় ২৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার আটটি সাধারণ বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও এদিন ১৪ হাজার ৯৮৮ জন অনুপস্থিত ছিল।

১০টি শিক্ষাবোর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসি পরীক্ষার প্রথমদিন ঢাকা বোর্ডে মোট ৩ হাজার ৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাধুপন্থা অবলম্বন করায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৪৪৬, বহিষ্কার হয়নি কেউ। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ৮৫১, বহিষ্কার এক। যশোর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৫৬, বহিষ্কার এক। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ৯৮৩, বহিষ্কার এক। সিলেট বোর্ডে অনুপস্থিত ৭১৯। বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮০৩, দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৬২ জন।

অন্যদিকে মাদরাসা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৬১৪, বহিষ্কার এক। কারিগরি বোর্ডে অনুপস্থিত ২ হাজার ২১৪, বহিষ্কার ২২ জন। সব মিলিয়ে উপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৬০১ জন। অনুপস্থিত ১৪ হাজার ৮৯৯। বহিষ্কারের সংখ্যা ২৭।

তথ্যমতে, পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। ১২ থেকে ২১ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো