,

উপজেলা পরিষদ নির্বাচন : ব্রাহ্মণবাড়িয়া সদরে নির্বাচিত হলেন যারা   

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্দলীয় প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও ৬৮ হাজার ২শত ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা) প্রতীকে ২৬ হাজার ৯শত ০৭ ভোট পেয়ে পরাজিত হন। ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন (চশমা) প্রতীকে ৩৩ হাজার ৭শত ০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহসিন মিয়া (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ২শত ০৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে শামীমা আকতার (পদ্মফুল) প্রতীকে ৫৬ হাজার ২শত ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা সুলতানা খানম নিশাত (কলস) প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯শত ৩৯ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর