,

মদ খেয়ে গাড়ি দুর্ঘটনা; শ্রীলঙ্কান অধিনায়ক গ্রেপ্তার!

news-image

আবারও নেতিবাচক খবরের শিরোনাম হলো শ্রীলঙ্কার ক্রিকেট! ঘটনার নায়ক এবার অন্য কেউ নয়; খোদ শ্রীলঙ্কার অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে! মদ খেয়ে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। যাতে আহত হয়েছে একজন। এরপরই তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে যাওয়া সম্ভবত আর হচ্ছে না চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে আজ রবিবার ভোরে তিন চাকার একটি গাড়িকে ধাক্কা দেয় এই বাঁ হাতি ওপেনারের বিলাসবহুল রেঞ্জ রোভার। তিন চাকার গাড়ির ড্রাইভারকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এরপরেই স্থানীয় পুলিশ করুণারত্নেকে গ্রেপ্তার করে। যদিও শেষ পর্যন্ত তাকে জামিন দিয়েছে আদালত।

শ্রীলঙ্কার হয়ে ৬০ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলেছেন করুনারত্নে। জামিন পেলেও আগামী সপ্তাহে তাকে আদালতে উপস্থিত হতে হবে। মাতাল হয়ে গাড়ি চালানোয় বড় অংকের জরিমানার মুখোমুখি হতে পারেন করুনারত্নে। অন্যদিকে আদালতের রায়ের পর করুণারত্নের বিষয়ে সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সম্ভবত নিষেধাজ্ঞা জুটতে পারে তার কপালে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর