,

৬০ দিন শুয়ে থাকলেই পাওয়া যাবে ১৩ লাখ টাকা!

news-image

দিন-রাত পরিশ্রম করে যেখানে যথোপযুক্ত পারিশ্রমিক পাওয়া কষ্টকর, সেখানে শুয়ে থাকলেই পাওয়া যাবে বিপুল পরিমান অর্থ! আশ্চর্য হলেও ঘটনাটি সত্য। মাত্র ৬০ দিন শুয়ে থাকলেই পাওয়া যাবে ১৩ লাখ টাকা। এমনই এক লোভনীয় চাকরির অফার দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা।

দুই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যারা ৬০ দিন একাধারে শুয়ে কাটাতে পারবেন, তাদেরই এই চাকরির জন্য বেছে নিচ্ছেন এ দুই মহাকাশ গবেষণা সংস্থা। শুয়ে থাকার জন্য যে পরিশ্রম হবে, তার জন্য মিলবে অতিরিক্ত পারিশ্রমিক।এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই কাজের জন্য স্বেচ্ছাসেবকরা পাবেন ১৬ হাজার ৫০০ ইউরো; অর্থাৎ প্রায় ১৩ লাখ টাকা। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, এই গবেষণার জন্য নেয়া হবে বিভিন্ন বয়সের ১২ জন পুরুষ ও ১২ জন মহিলা।

সারা পৃথিবী থেকেই নেয়া হবে স্বেচ্ছাসেবক। পরীক্ষা ৬০ দিন হলেও সব মিলিয়ে থাকতে হবে প্রায় ৮৯ দিন। কারণ প্রথম ৩০ দিন ধরে বিভিন্ন মেডিক্যাল টেস্টের মধ্য দিয়ে যেতে হবে স্বেচ্ছাসেবকদের। যারা স্বেচ্ছাশ্রম দেবেন, তাদের বিশেষভাবে বানানো একটি বিছানায় শুয়ে থাকতে হবে। এই বিছানায় মাধ্যাকর্ষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়।অর্থাৎ কখনও নিজেকে ভারী আবার কখনও নিজেকে পালকের মতো হালকা মনে হবে। মাধ্যাকর্ষণ না থাকলে শরীরের ওপর কোনো খারাপ প্রভাব পড়লে তা কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব, সেই পরীক্ষাও করবে নাসা।

নাসার বিজ্ঞানী লেটিসিয়া ভেগা জানান, ‘আগামী দিনে আরও বেশি করে মহাকাশে বিজ্ঞানীদের পাঠানো হবে। তাদের যাত্রা সুরক্ষিত করতে এবং তারা যাতে মহাকাশে গিয়ে নিরাপদে থাকতে পারেন, সেই লক্ষ্যেই এ পরীক্ষা করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ