,

ভোটার উপস্থিতি নেই বললেই চলে নোয়াখালীতে

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ ও সুবর্ণচর উপজেলায় রবিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছে প্রশাসন।

ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় ১৯ প্লাটুন বিজিবি, ছয় হাজার আনসার ও ভিডিপি সদস্য, দুই হাজার পুলিশ সদস্যসহ বিপুল সংখক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলার কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, ও সোনাইমুড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতাতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কোম্পানীগঞ্জ ও চাটখিল উপজেলায় ২ পুরুষ ভাইস চেয়ারম্যান এবং কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পাঁচ উপজেলায় মোট ভোটার হল ১১ লাখ ৮৪ হাজার ২৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩ হাজার ২৬ এবং নারী ভোটার ৫ লাখ ৮০ হাজার ৯৬০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৪৫টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর