,

মসজিদের মাইকে ভোট কেন্দ্রে যেতে আহ্বান

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলে পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের আহ্বান করা হয়।

রবিবার উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে সকাল সাড়ে ৯টায় এ আহ্বান জানানো হয়।

মাইকে এ বলা হয়, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান।
এদিকে মুগারচর কেন্দ্রে এসে বেলা ১০ টায় দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই। কেন্দ্রের ভোটারের খালি সারিতে এক শিশু মনের আনন্দে লাঠিম খেলছে।

সকালে এ কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, এ কেন্দ্র নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করছে।

প্রিজাইজিং অফিসার তানভীর আহমেদ জানান, কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্র ৩৫২৩ জন ভোটার। বেলা ১০ টা পর্যন্ত তিনশত থেকে কিছু কম ভোট পড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর