,

চিকিৎসা শেষে হাসিমুখে ফিরলেন রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রেন টিউমারের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে হাসিমুখে ঢাকায় ফিরেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আজ শনিবার সন্ধ্যায় তিনি শাহজালাল বিমানবন্দরে নামেন।

এর আগে গত ১০ মার্চ চিকিৎসা নিতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান রুবেল। এক মাস পর আবারও যাওয়ার কথা রয়েছে।

তার সফল অস্ত্রোপচারের পর বায়োপসি প্রতিবেদনে ক্যান্সারের কোনো জীবানু পাওয়া যায়নি। রুবেলের টিউমারটি বর্তমানে মধ্যম অবস্থায় আছে। তার এখন কেমোথেরাপি এবং রেডিওথেরাপি প্রয়োজন। একমাস পর তিনি এসব থেরাপির জন্য আবার সিঙ্গাপুর যাবেন।

গত ১০ মার্চ পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে রুবেল জানতে পারেন, তার ব্রেনে গ্লিওমা টিউমার হয়েছে। এই ধরনের টিউমার সাধারণত মস্তিষ্কের কোষ অথবা মেরুদণ্ড থেকে জন্ম নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।

রুবেল ২০০০ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন। বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক হয় ২০০৮ সালে। একটু দেরিতেই স্বপ্নের দরজায় পা পড়েছিল বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই ক্রিকেটারের। সর্বশেষ বিপিএলে একটি ম্যাচ খেলা রুবেল ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর