মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় আজ ভোট : ঝুঁকিপূর্ণ ৩৭৪ কেন্দ্র

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে ৬টির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ৫০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৭৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বিবেচনা করছে প্রশাসন।

দুইটি উপজেলায় নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র কসবা উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন হতে যাওয়া ৬টি উপজেলা হলো নাসিরনগর, সরাইল, সদর, আশুগঞ্জ, নবীনগর ও আখাউড়া।

এর মধ্যে আখাউড়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন হতে যাওয়া ৬টি উপজেলায় মোট ভোটার ১৩ লাখ ৪২ হাজার ৫১২ জন। এর মধ্যে ৬ লাখ ৮২ হাজার ৮০৪ জন পুরুষ ও মহিলা ৬ লাখ ৪৯ হাজার ৭০৮ জন ভোটার। ৫০৫টি কেন্দ্রের ৩ হাজার ১৬৩টি বুথে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে ৫০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩ হাজার ১৬৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, কেন্দ্রগুলোতে ১ হাজার ৯৮৭ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সমতল এলাকায় ঝুঁকিপূর্ণ ২৯০টি কেন্দ্রের প্রতিটিতে দুইজন করে ও সাধারণ ১৫১টি কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। হাওর এলাকায় গুরুত্বপূর্ণ ৫৭টি কেন্দ্রে তিনজন করে পুলিশ ও সাধারণ সাতটি কেন্দ্রে দুইজন করে পুলিশ থাকবেন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী দুইজনসহ ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

ছয় উপজেলায় ৩৯টি স্ট্রাইকিং ফোর্স ও ৮৩টি ভ্রাম্যমাণ দল মোতায়েন হবে। দুইটি পুলিশের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। এছাড়াও বিজিবি ও র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক