,

রাজধানীর মধুবাগে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির পর এবার রাজধানীর মগবাজারের মধুবাগে আগুন লাগার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে বাসার ঠিকানা পাওয়া যায়নি। এই ঘটনার কোন হতাহত হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রের তথ্য মতে শনিবার (৩০ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগে বলে জানা যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করে বলেছে, ‘আগুন লাগার খবর পেয়েছি। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।’

অন্যদিকে, শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লাগে। সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানাগেছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিডি২৪লাইভকে বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ছুঁটে গেছিলাম। সেখানে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌঁছেছিল। বাসার মধ্যে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’

উল্লেখ্য, রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটের সঙ্গে কাঁচাবাজারের আগুন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর