,

ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামীকাল রবিবার চতুর্থ পর্বে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে শনিবার দুপুর ১২টা থেকে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হচ্ছে।

রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাডিং অফিসার ও সহকারী প্রিসাডিং অফিসাররা এসব নির্বাচনি সামগ্রী বুঝে নিচ্ছেন। পরে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও বিজিবিসহ নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলার বাহিনীদের সদস্যদের মাধ্যমে তা স্ব স্ব কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এসব জিনিসের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালি ও রাবার ষ্ট্র্যাম্পসহ নির্বাচনি সামগ্রী।

দায়িত্ব বুঝে পাওয়া, তেলিনগর ও দক্ষিণ জগৎসার প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাডিং কর্মকর্তা শহীদুল ইসলাম এবং চন্দন কুমার দত্ত জানান, তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে সব ধরনের নিার্বাচনি সরঞ্জাম বুঝে পেয়েছেন।

আগামীকাল সকাল ৮টা থেকে জেলার ৫শ’ ৫টি ভোটকেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হবে। কোনও ধরণের বিরতি ছাড়া চলবে বিকেল ৪টা পর্যন্ত।

৬টি উপজেলার মোট ১৩ লাখ ৪২ হাজার ৫শ ১২জন ভোটার চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী