,

টেকনাফে ১৩ রোহিঙ্গার পেটে মিললো ৪৩ হাজার ইয়াবা

news-image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ জন স্থানীয় এবং ১৩ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। পরে রোহিঙ্গাদেরকে এক্সরে করে ১৩ জনের পেট থেকে ৪৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। অপর ৫ জনের দেহ ও বসতবাড়ি তল্লাশী করে ৭ ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা চৌধুরী পাড়া এলাকার মৃত আলী হোছন ও আব্দুস সালামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মিয়ানমার হতে অনুপ্রবেশকারী ২ নারী, ৩ শিশুসহ ১৩ জন রোহিঙ্গা এবং মাদক পাচারে জড়িত রঙ্গিখালীর লামার পাড়া এলাকার মৃত আমির হোছনের ছেলে শব্বির আহমদ, নাটমোরা পাড়া এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ কামাল ও আব্দুস সালামের ছেলে ঈমান শরীফসহ ১৮ জনকে আটক করা হয়।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক নাছির উদ্দিন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও এক্সরে করে ১৩ জন রোহিঙ্গার পেট থেকে ৪৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতরা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে মিয়ানমার থেকে এপারে নানা কৌশলে স্বর্ণ ও ইয়াবার চালান নিয়ে আসতো। স্থানীয় অপর ৫ জনের কাছ থেকে দেহ ও বসতবাড়ি তল্লাশী করে ৭ ইয়াবা পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃৃত ইয়াবা ও তাদেরকে থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর