,

ফাইনালে ফেদেরার

news-image

স্পোর্টস ডেস্ক : জয়রথ ছুটছে রজার ফেদেরারের। মিয়ামি ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন ‍সুইস তারকা। শনিবার সেমিফাইনালে হারিয়েছেন তিনি কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোভকে। এ নিয়ে এটিপি মাস্টার্সের টানা দ্বিতীয় ফাইনালে উঠলেন ফেদেরার।

৩৭ বছর বয়সী সুইস তারকা ডমিনিক থেইমের কাছে হেরেছেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে আরেকটি ফাইনালে ‍উঠলেন তিনি। মিয়ামি ওপেনের সেমিফাইনালে ফেদেরার ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন শাপোভালোভকে। শিরোপা নির্ধারণী ম্যাচে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক লড়বেন বর্তমান চ্যাম্পিয়ন জন ইসনারের বিপক্ষে।

৩৩ বছর বয়সী ইসনার অন্য সেমিফাইনালে হারিয়েছেন কানাডিয়ান ‘বিস্ময় তরুণ’ ফেলিক্স আগার-আলিয়াসিমকে। ১৮ বছর বয়সী এই কানাডিয়ান প্রথমবার খেলেছেন কোনও মাস্টার্সের সেমিফাইনালে, তাকে আমেরিকান তারকা হারিয়েছেন ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪) গেমে। তাতে টানা দ্বিতীয়বার ফাইনালে নাম লেখালেন ইসনার।

ফেদেরার উঠেছেন মিয়ামি ওপেনের পঞ্চম ফাইনালে। সেমিফাইনাল জয়ের পথে তিনি হারিয়েছেন ১৯ বছর বয়সী শাপোভালোভকে, মজার ব্যাপার হলো ফেদেরারের মিয়ামি ওপেনের অভিষেকের সময় জন্মই হয়নি এই কানাডিয়ানের! ১৯৯৯ সালের মার্চে ফ্লোরিডার প্রতিযোগিতায় প্রথমবার নেমেছিলেন সুইস কিংবদন্তি।

আমেরিকার হার্ড কোর্টে দারুণ সময় পার করছেন ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালের পর আরেকটি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। আগের প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারার হতাশা দূর করার সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী তারকা। যদিও ফাইনালে কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাকে। বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর