,

আন্তর্জাতিকমানের শপিংমল হবে ডিএনসিসি মার্কেটের জায়গায় : হানিফ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি মার্কেট যেকোনও মূল্যে ভেঙে ওই জায়গায় আন্তর্জাতিকমানের শপিংমল গড়ে তোলা হবে। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শনিবার অগ্নিদগ্ধ মার্কেট পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

আজ ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে মার্কেটটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছিল।
সেই সময় তৎকালীন মেয়র আনিসুল হক বলেছিলেন, ডিএনসিসি মার্কেট ভেঙে শপিং মল তৈরি করা হবে। এবার দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সেটা পুনর্ব্যক্ত করলেন।

হানিফ সাংবাদিকদের বলেন, এই মার্কেটটি ভেঙে আন্তর্জাতিক মানের শপিং মল করার কথা ছিল। যেকোনো কারণে এটা হয়নি। কিন্তু এখন জনগণের স্বার্থে যেকোনো মূল্যে এটাকে (ডিএনসিসি মার্কেট) ভেঙে মার্কেট তৈরি করতে হবে।

তিনি বলেন, কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা আজকেই সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে সিটি কর্পোরেশন খোঁজ-খবর নিচ্ছে।

এর আগে মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে আগুন লাগে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর