,

পরীমনির নতুন পরিচয়

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় নায়িকা পরীমনি। শোবিজ পাড়ার গ্ল্যামার নায়িকাদের তালিকায় তিনি একজন। অভিনয়ের দক্ষতা দেখিয়ে, অল্প ক’দিনেই পরী পৌঁছে গেছেন জনপ্রিয়তার র্শীষে। জনপ্রিয় এই নায়িকার আরও একটি গুণের কথা হয়তো অনেকেরই জানা নেই। তিনি একজন দক্ষ ফটোগ্রাফারও।

পরীমনি বলেন, ‘ছবি তোলার প্রতি আমার দূর্বলতা বহুদিনের। বলা যায়, শখও। আর তাই শখ পূরণের জন্য একটি উন্নতমানের ক্যামেরা কিনেছি। সঙ্গে ক্যামেরার দরকারি জিনসপত্রগুলোও কেনা হয়েছে। সে ক্যামেরা দিয়েই ছবিগুলো তুলছি।’

পরী আরও বলেন, ‘সবুজ প্রকৃতির মাঝে সব সময় হারিয়ে যেতে ইচ্ছে করে। সময় ও সুযোগ পেলে ছুটে যাই প্রকৃতির বুকে। সে মুহূর্তগুলোই ক্যামেরায় তুলে আনি।’

পরী তার ফেসবুক অ্যাকাউন্টে ও ফ্যানপেজে ‘পরীমনি ফটোগ্রাফি’ নামের ছবিগুলো প্রকাশ করেন। তার তোলা ছবিগুলো থেকে বোঝা যায়, প্রজাপতি’র প্রতি তার দুর্বলতা একটু বেশি। কারণ এ পর্যন্ত পরীর তোলা ছবির তালিকায় প্রজাপতির ছবির সংখ্যাই অনেক বেশি। আর প্রতিটি ছবিতেই তিনি দিয়েছেন দক্ষ হাতের প্রমাণ।

এদিকে, ২৯ মার্চ থেকে শ্রীলংকার কলম্বোতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৯’। এই উৎসবে প্রদর্শিত হবে পরী অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিটি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর