,

‘আমি শেষ হয়ে গেলাম মা, মায়ের দোয়ার সব শেষ মা’ ( ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : ‘মা, মা, ও মা আমি শেষ হয়ে গেলাম মা। মায়ের দোয়ার সব শেষ মা। কিচ্ছু নাই গো মা,আমার কিছু নাই মা’ দোকান পোড়ার কথাগুলো মাকে ফোনে এভাবেই কাঁদতে কাঁদতে জানাচ্ছিলেন দোকান মালিক জুলহাস মাহবুব।

শনিবার সকালে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে লাগা আগুনে অন্যান্য অনেক দোকানের সঙ্গে পুড়ে গেছে মায়ের দোয়া বুনিয়াদি স্টোর নামে একটি দোকানও।

মার্কেটের ৬৭ নম্বর দোকানটি ছিল তার। মশলার আইটেমসহ পুরো দোকান পুড়ে ছাই হয়েছে জুলহাসের।

জুলহাস বলেন, ‘আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। মা-বাবার জমি বিক্রির টাকায় এই দোকান করেছিলাম। ২৫ লাখ টাকার ওপরে মশলার আইটেম ছিল। সবই পুড়ে ছাই।’ বলতে বলতে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

একই অবস্থা মার্কেটের পুড়ে যাওয়া প্রায় সব দোকানির। আগুনের এই ঘটনায় ২৯১টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। এরপর সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭০ জন। দৈ.আ.স

https://www.facebook.com/amadersomoy/videos/566710707174086/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর